ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর মেয়ে কুহেলি সরকার নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয়

রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী কুহেলি সরকার বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্ট বিভাগীয় জাতীয় প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা ২০২২ নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

কুহেলি সরকার কোলা বাজারের ব্যবসায়ী শ্রী কৃষ্ণ কুমার সরকার ও কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমা রায় এর একমাত্র কন্যা।

কুহেলী সরকার সাধারণ নৃত্যে ঢাকা অঞ্চল থেকে প্রথম স্থান অর্জন করে গত ১২ অক্টোবর ২০২২ ইং বুধবার জাতীয় স্কাউট ভবন, ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২২ এ অংশগ্রহণ করে সাধারণ নৃত্যে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

কুহেলী সরকার এর এই অভাবনীয় সাফল্যে রাজবাড়ী সহ পরিবার গর্বিত ও আনন্দিত। কুহেলি সরকারের পিতা কোলা বাজারের ব্যাবসায়ী ও সামাজিক সংগঠনের নেতা কৃষ্ণ সরকার বলেন আমরা তার সফলতার গর্বিত এবং আমরা তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি।

লেখক