ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার রোড ক্যাম্পিং ও লিফলেট বিতরণ

গাজী সোহেল আহমেদ খুলনা জেলা, প্রতিনিধি

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি’র অংশ। শনিবার বিকাল ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্মিলিত লিফলেট বিতরণ এবং রোড ক্যাম্পিং করা হয়, করা হয়।
সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে নিরাপদ সড়ক চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে মাইকিং এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আকবর হোসেন, সঙ্গীও ফোর্স, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস,কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, তাজিমুল ইসলাম সোহেল, মোঃ আলিমুল ইসলাম,এম এ জলিল, খান মোজাহিদুল ইসলাম সেতু।

লেখক