ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মাটিরাঙ্গায় ১টি ব্রিকফিল্ডকে ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এ এম ফাহাদ (খাগড়াছড়ি):

সরকা‌রি নি‌ষেধাজ্ঞা অমান‌্য করে ইট ভাটার জন‌্য মা‌টিকাটার দা‌য়ে বি আর এস ব্রিকস কে ১লাখ ৩০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত

১৬অ‌ক্টোবর র‌বিবার বিকা‌লে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব এর ভ্রাম্যমাণ আদালত এ জ‌রিমানা ক‌রেন।

ঘটনা সূত্রে জানা যায় ,মাটিরাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ রমিজ কেরানি পাড়ায় অবৈধভাবে বোল্ডেজার মেশিন দিয়ে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ (ক) মোতাবেক চালক মোঃ ইব্রাহিম ( ৪২) কে ৭০ হাজার টাকা এবং মোঃ জাকির হোসেন (২৬) কে ৬০ হাজার টাকা, সর্বমোট ১লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মা‌টিকাটার কা‌জে নি‌য়ো‌জিত ২ টি বোল্ডেজার মেশিন‌কে বিকল করে দেওয়া হ‌য়ে‌ছে।

লেখক