ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য পদে বড়লেখায় আজিম উদ্দিন নির্বাচিত

তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখায় জেলা পরিষদের ১ নং ওয়ার্ডে সদস্য পদে বিজয়ের শেষ হাসি হাসলেন আজিম উদ্দিন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

ঘোষিত ফলাফলে বৈদ্যুতিক পাখা মার্কায় ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিম উদ্দিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘুড়ি মার্কায় আবু আহমদ হামিদুর রহমান শিপলু পেয়েছেন ৪২ ভোট আর ক্রিকেট ব্যাট মার্কায় ৩০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন শহীদুল আলম শিমুল।

জানা যায়, উপজেলার মোট ১৪৬ ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়।

লেখক