ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পুনরায় চেয়ারম্যান

খুলনা জেলা প্রতিনিধি ঃ

খুলনা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ হারুনুর রশীদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে খুলনা জেলার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, ও দুপুর ২টায় শেষ হয়। সকাল ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ভোটাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন। খুলনায় মোট ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৬ জন ভোট প্রদান করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করছেন। নির্বাচিত ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সকল স্তরের কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জেলা পরিষদের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। সেই সাথে খুলনা জেলা পরিষদকে ‘মডেল জেলা পরিষদ’ করার অঙ্গীকার করেন।

লেখক