মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় জিসান(৪)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের মা ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। নিহত জিসান ধনুট উপজেলাধীন শিবপুর গ্রামের রেজাউল করিম এর ছেলে বলে জানা যায়।
২১ অক্টোবর(শুক্রবার) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা দুগ্ধ পশু উন্নয়ন খামার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।এতে অটোরিকশার যাত্রী শিশু জিসান ঘটনা স্থলেই মারা যায়।
এঘটনায় নিহত শিশু জিসানের মা পারভীন আক্তার(৩০) ও অটো চালক ওমর ফারুক(৪০) গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে ভর্তি করানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার স্থানীয় গাড়ীদহ বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহিপুর বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের মহিপুর জামতলী নামক স্থানে পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা মালহাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু জিসান মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে,তাদেরকে আটক করা সম্ভব হয়নি।তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেযে শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।