সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ইং উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম”র সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, শ্রমিক নেতা ওয়াদুদ রহমান, উপজেলা মোটর শ্রমিকের দপ্তর সম্পাদক রুহুল আমিন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সদস্য মনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবসের মুখ্য ভূমিকায় ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জগতের নায়ক ইলিয়াস কাঞ্চন, আজ তারই আন্দোলনের ফলশ্রুতিতে জাতীয় ভাবে দিবসটি পালিত হচ্ছে।
আজকে রাস্তায় গাড়ি চলাচলে নিয়ম শৃঙ্খলা না মেনে অসাবধানতায় গাড়ি চলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।রাস্তার উপর থেকে অবৈধ দোকানপাট গড়ে তোলার কারণে সড়কের জায়গা কমে যাওয়ায় সংকির্ণ রাস্তায় চলাচলের জন্য আজকে দূর্ঘটনার মূল কারণ। তাই আমরা রাস্তায় চলাচলের সময় অবশ্যই নিয়ম মেনে ট্রাফিক আইন মেনে চলাচল করবো।