ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জাল টাকা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে জাল টাকা চক্রের দুই সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো,
ঢাকা জেলার ডেমরা থানার নড়াইবাগ গ্রামের মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে মোঃ জাহিদ মোল্লা (৩৬) এবং নোয়াখালী জেলার কবিরহাট থানার চিরিঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ মহিউদ্দিন চৌধুরী (৪৪)।

রবিবার রাজবাড়ী থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় জাহিদ মোল্লাকে একাধিক জাল টাকা গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার সহযোগির নাম প্রকাশ করে জাহিদ। ওই তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলা শহরের রেলগেট এলাকা থেকে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানার এসআই নরুল ইসলাম বাদী হয়ে জাহিদ ও মহিউদ্দিনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

লেখক