এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
(সোমবার ২৪ অক্টোবর) সকাল ৭.৪০ মিনিট এর সময়, পাহাড়িকা সুপার সার্ভিস ঢাকা মেট্রো ব. ১৪-৫৬ ১৭ এর সাথে কাবার্ড ভ্যান এর সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সময় বাসে থাকা যাত্রী ও পথচারী সহ আহত হন অর্ধশত লোক।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এলাকার লোকজনের সহযোগিতায় আহত সকলকে উদ্ধারের অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, ঘটনায় কেউ নিহত না হলে হতাহতের সংখ্যা বেশি, গাড়ির হেলপারের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়া রানিহাট বাজার সংলগ্ন সুগার মিল ব্রিজের উপর ঘটনা বয়ে চলছে।
গত এক মাসের মধ্য, দু-চার জনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ দিতে হয়েছে।
প্রতিনিয়ত, বাস ট্রাক কার মাইক্রো বাস, মোটরসাইকেল সহ এই স্থানে দুর্ঘটনায় এড়িয়ে চলছে।দুর্ঘটনার ফলে রাঙ্গামাটি সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ রয়েছে।পরে স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।