খুলনা জেলা প্রতিনিধিঃ
রাস্তায় পড়ে থাকা দুই লক্ষ টাকা ফেরত ।
খুলনা ডুমুরিয়া থানাধীন মাদবকাটি বাজারে রাস্তার উপরে পড়ে থাকা ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পেয়ে তিন যুবক, ডুমুরিয়া থানায় এসে, থানা অফিসার ইনচার্জ,সেখ কনি মিয়া, বিপিএম’র নিকট ঘটনার বিষয়টি জানান।পরবর্তিতে থানা অফিসার ইনচার্জ,গোপনে ও প্রকাশ্যে অনুসন্ধান পূর্বক উক্ত টাকার প্রকৃত মালিক ডুমুরিয়া থানাধীন সাহস কুমারঘাটা গ্রামের শেখ আঃ সাত্তার’র ছেলে
শেখ আক্তার হোসেন (৩৪),এর জিম্মায় উক্ত ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্রদান করেন।সততা দৃষ্টান্ত রাখলেন,খুলনা ডুমুরিয়া থানাধীন গোলনা গ্রামের জনৈক সুমন দাস, (৩৪), ভদ্রদিয়া গ্রামের বিপ্লব দাস (৩০),ফুলতলা থানাধীন জামিরা গ্রামের মোঃ মিন্টু সরদার (২৭) ।মাদবকাটি বাজারে রাস্তার উপরে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পেয়ে ডুমুরিয়া থানায় এসে থানার অফিসার ইনচার্জ,সেখ কনি মিয়া, বিপিএম’র নিকট ঘটনার বিষয়ে জানান। ডুমুরিয়া বাসির পক্ষ থেকে
শুভকামনা রইল মানবিক মানুষগুলির জন্য।