খুলনা জেলা প্রতিনিধিঃ
ডুমুরিয়ার চুকনগরে বাসের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত হালিমাতুছ সাদিয়া মালতিয়া গ্রামের সাংবাদিক গাজী আতিয়ার রহমান (বদিয়ার) এর মেয়ে।
জানাযায়, বিকাল ৩ টার দিকে হালিমাতুস সাদিয়া (৭) রাস্তা পারাপারের সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা গামী সাতক্ষীরা- জ- ০৪-০০১৩ একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাথায় আগাত লেগে গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে।খুলনা সিটি মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বর্তমানে সে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
চুকনগর হাইওয়ে থানা পুলিশ বাসটিকে আটক করেছে।
এ ব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর চুকনগর ভিআইপি ফিলিং ষ্টেশনে দুর্ঘটনা কবলিত বাসটি রেখে
ড্রাইভার, হেলপার পালিয়ে যায়।
আমরা বাসটি আটক করতে সক্ষম হয়েছি। আহত সাদিয়াকে খুলনাতে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।