ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে নিরাপদ সড়ক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

নিরাপদ সড়ক চাই(নিসচা)শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ২৬ অক্টোবর বুধবার বিকাল ৩ টায় আটমুল দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
শিক্ষার্থীদের নিরাপদ সড়কের নিয়ম কানুন সম্পর্কে
ধারনা দেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম। তিনি বলেন দুর্ঘটনা প্রতিরোধে সবাইকেই সচেতনভাবে কাজ করতে হবে। ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল, সঠিকভাবে গাড়ি চালানো ও একই সঙ্গে চলাচলকারী যাত্রীদেরকেও সচেতনভাবে ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। সড়ক দুর্ঘটনা দেশের জন্য একটি অপ্রত্যাশিত মরণফাঁদ। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার বিকল্প নাই। নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও
শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আটমুল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, ইউপি সদস্য খোরশেদ আলম কাজল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম। নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য ইকবাল হোসোন বাবু, আসাদুল্লাহ, সামছুর রহমান, রাব্বি হাসান সুমন, সেলিম হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।

লেখক