এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত নূরানী বিভাগের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান,অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা হাজী শরিয়ত উল্লার, সভাপতিত্বে: আরবি বাংলা ইংরেজি গণিত, সুন্দর হাতের লেখা ও কেরাত তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি:হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, রাঙ্গামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক, হযরত আল্লামা হাজী শরীয়তুল্লাহ সাহেব দা:বা:।
প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।