তৌহিদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী নিয়ে গঠিত শেরপুর তিন আসনের সাবেক এমপি ডা: সেরাজুল হকের ২৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় ঝিনাইগাতী উপজেলার সদরের খাদ্য ব্যবসায়ী হল রুমে ডা: সেরাজুল হক স্মৃতি সংসদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মরহুম সাবেকি এমপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন স্মৃতি সংসদের সদস্যরা।
জানা যায়, ডা: সেরাজুল হক বিএনপির সমর্থিত টিকেট পেয়ে ১৯৯১ সালে এমপি নির্বাচিত হন । বর্তমান এমপি আওয়ামীলীগ সমর্থিত আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক চাঁনের আপন বড় ভাই ও সাবেক সংসদ সদস্য বর্তমান জেলা বিএনপির সভাপতি মাহদুল হক রুবেলের বাবা । মরহুম ডা: সেরাজুল হকের স্বরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।