ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসেন জনজরিপে এগিয়ে রয়েছেন

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

আগামী ২ নভেম্বর ২০২২’ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ড সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসেন টিউবওয়েল মার্কায় ভোটারদের সাথে উত্তর মহেশপুর (শালুকডুবি) গ্ৰামে শুক্রবার সন্ধ্যায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকা ঘুরে জানা গেছে, ওই ওয়ার্ড থেকে ৫ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে জনজরিপে আফজাল হোসেন এগিয়ে রয়েছেন।এলাকাবাসী জানান, তিনি মেম্বার না হয়েও দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। তিনি এলাকায় একজন জনপ্রিয় ও নিবেদিত প্রাণ। ৯ নং ওয়ার্ডে তার ব্যাপক অবদান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানে আগে থেকেই আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় বার্তা -১০ এর একান্ত সাক্ষাৎকারে মেম্বার প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতির কথা ব্যাক্ত করেছেন। তিনি বলেন, আমি আগে থেকেই অনেক উন্নয়ন মুলক কাজ করেছি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করেছি,তাছাড়া আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত ছিলাম। তিনি আরো বলেন,আমি সকল মাদকাসক্ত ছেলেদের বিভিন্ন ধরনের কর্মস্থান প্রদান করে তাদের পূর্নবাসনের ব্যবস্থা করে দিবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে আমার ৯ নং ওয়ার্ড কে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। সকল ভাতাভোগীর তালিকা প্রকাশ করে সুষম বণ্টন করে দিবো ইনশাআল্লাহ।পরিবেশ তিনি বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

লেখক