ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

যানজট নিরসনে শিবগঞ্জ নিসচার ট্রাফিক ক্যাম্পেইন

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৯ অক্টোবর দুপুরে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে যানজট নিরসনে ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা এর তত্ত্বাবধানে উপজেলার পিরব বন্দরে যানজট নিরসনে দুই ঘন্টাব্যাপী নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা এ ক্যাম্পেইন পরিচালনা করেন।এসময় উপস্থিত ছিলেন পিরব ইউনিয়ন বিট অফিসার এস আই বেলাল হোসেন,নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম,দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইমরানুল হক, কার্যকরী সদস্য শাহ কামাল, আসাদুল্লাহ, সামছুর রহমান,রাব্বি হাসান সুমন,সেলিম প্রমূখ।

লেখক