এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
মঙ্গলবার (১ নভেম্বর)২০২২ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, শিক্ষার্থীবৃন্দের,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন।
১/ ইসলামিক সংগীত(হামদ-নাত)।
২/ কোরআন তেলাওয়াত।
৩/ ইসলামিক কুইজ প্রতিযোগিতা।
প্রতিটি বিভাগ থেকে (১ম-২য়-৩য়)
তিনজন করে মোট ৯ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. সেলিনা আখতার, ভাইস চ্যান্সেলর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।প্রধান আলোচক: ড. আ.ম. কাজী হারুন উর রশিদ, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য, শরিয়া বোর্ড , ইউনিয়ন ব্যাংক লিঃ।বিশেষ অতিথি: ড. কাঞ্চন চাকমা, প্রো -ভাইস চ্যান্সেলর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।অঞ্জন কুমার চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।জুয়েল শিকদার, প্রক্টর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।সপ্তর্ষি চাকমা, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ, রাঙ্গামাটি বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।উক্ত অনুষ্ঠানে: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে, দোয়া মাহফিল, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের, মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।