এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
বুধবার(০২ নভেম্বর) বাদে মাগরিব হতে, পুরাতন দুদক অফিস প্রাঙ্গনে, আশেকানে মদিনা পরিষদ অফিসার্স কলোনির তবলছড়ি রাঙ্গামাটি এর উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা, সভাপতি-গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি, এবং সম্মানিত সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।প্রধান বক্তা: বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক বক্তা, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মোস্তফা রহিম আল-আযহারী, খতিব – গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদ, শাহাজাহানপুর, ঢাকা।বিশেষ বক্তা: বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক, হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নওশাদ নঈমী আশরাফী, আরবি প্রভাষক- জামিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, হাটহাজারী চট্টগ্রাম, ও খতিব- রিজাব বাজার শাহী জামে মসজিদ রাঙ্গামাটি।বিশেষ আকর্ষণ: শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, শিক্ষার্থী-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রাম।সভাপতিত্ব: করেন, মিজানুর রহমান (বাবু) সাধারণ সম্পাদক- রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন,ও সাবেক কাউন্সিলর-৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা।উক্ত ওয়াজ মাহফিলে, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ,ও যুব সমাজ সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।