ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙ্গামাটি রাজ বনবিহারে দুইদিন ব্যাপী বৌদ্ধ ধর্ম অবলম্বীদের ঐতিহ্যবাহী দানোউত্তম কঠিন চীবর দান পালিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেলে দু’প্রধান অতিথি উপস্থিত থেকে দু’দিন ব্যাপী কঠিন চীবর দানের প্রথম পর্ব, বেইন ঘর, এবং চরকায় সূতা কেটে বেইন বুননের শুভ উদ্বোধন করেন, রানী ইয়েন ইয়েন।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, অংসুইপ্রু চৌধুরী এর সভাপতিত্বে এ দান অনুষ্ঠানে রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক, চাকমা সার্কেল রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়,নিরুপা দেওয়ান,রাজবন বিহার উপাসক উপাসিকা পরিষদেও অমীয় কান্তি খীসা, সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুদ্ধমূর্তি দান. সংঘ দান অষ্টপরিস্কার দান.হাজার বাতি দান ও নানাবিধ দান সহ কঠিন চীবর দানে,মহতি পুন্যানুষ্ঠান।বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও সধর্ম প্রান দায়ক দায়িকা বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় পূর্ণ্যার্থীদের সাধু সাধু ধ্বনিতে মুখরিত পুরো রাজবন বিহার প্রাঙ্গণ।শুক্রবার (০৪ নভেম্বর) বিকালে ভিক্ষু সংঘের কাছে এই চীবর দান করা হয়।দুইদিন ব্যাপি এ উৎসবকে ঘিরে বসেছে গ্রামাীন মেলা।রাজবন বিহারের কার্যকরী কমিটির সূত্রে জানা গেছে, রাজবন বিহারের বিশাল এলাকা জুড়ে প্রায় ১৯৯ টি বেইন স্থাপন করা হয়েছে।

এতে শতাধিক মহিলা-পুরুষ এই চীবর প্রস্তুত কাজে অংশ গ্রহণ করে। উৎসবকে ঘিরে যথাযথ আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।চাকমা সার্কেল রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, অন্য অন্য বছরের তুলনায় এ বছরও দেশের বাইরে থেকে কিছু সংখ্যক বিদেশী পূর্ণ্যার্থী এসেছেন।তিনি দেশবাসী সহ সারা বিশ্বের মঙ্গল কামনা করেন।উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া কাপড়কে বলা হয় চীবর।

২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সূতা কেটে, সূতা রং করে আগুনে শুকিয়ে সেই সুতায় তাঁতে কাপড় বুনে চীবর তৈরী করে,বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চীবর দান।

পার্বত্য এলাকার বৌদ্ধরা এ উৎসব পালিত হয় প্রাচীন নিয়মে।প্রাচীন নিয়ম মতে ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদের উৎসর্গ করা হয়।

বৌদ্ধ শাস্ত্র মতে, দীর্ঘ আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধের উপাসিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরীর প্রচলন করেছিলেন।প্রতি বছর আষাড়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করতে হয়।এরই ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বুদ্ধের উপাসিকা বিশাখা প্রবর্তিত নিয়মে রাঙ্গামাটি রাজবন বিহারে ৪৯ বছর ধরে কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে আসছে।

লেখক