ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের  নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

সেবাই ধর্ম , এই স্লোগান সামনে রেখে রাজবাড়ীতে আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের
শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক   উৎসব  অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর  রবিবার  সকাল থেকে দিনভর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ।
আব্দুল্লাহ আল নার্সিং ইনস্টিটিউট এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী মোমেন উদ্দিন আমাম্মেদ এর  সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এমদাদুল হক বিশ্বাস, আব্দুল্লাহ আল নার্সিং ইনস্টিটিউটের এর পরিচালক মোঃ আলী,আব্দুল্লাহ আল নার্সিং ইনস্টিটিউট ইন্সট্রাক্টর  ইনচার্জ আরতী রাণী শীল, আব্দুল্লাহ আল নার্সিং ইনস্টিটিউট ইন্সট্রাক্টর রুনা হাজারিকা, এডভোকেট রোহিমা খাতুন লিলি, গোলাম মহিউদ্দিন মিরাজ  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নার্সিং ইনস্টিটিউট এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রাহিম মোল্লা।
অনুষ্ঠানের শুরুতেই  পবিত্র কোরআন থেকে তেলোওয়াত  করা হয়, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলোন করা হয়। পরে আব্দুল্লাহ আল নার্সিং ইনস্টিটিউট এর পরিচালক আবুল কালাম আজাদ লেলিন এবং এডভোকেট আক্কাস আলী খানের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য রাখেন- অনুষ্ঠানের  অতিথিবৃন্দ। বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

লেখক