ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ফেনিতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ১১

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী, অংশের সদর উপজেলার শর্শদি ইউনিয়নের, দুলামিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে, চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কুমিল্লার দুর্গাপুর উপজেলার কাভার্ডভ্যান চালক নাজমুল হাসান (২৬), লক্ষীপুর জেলার ভবানীগঞ্জ থানার পূর্ব চর মংসা গ্রামের বাসচালক রিয়াজ উদ্দিন (৪০), মাদারীপুর জেলার শিবচর থানার চর বাসামারা গ্রামের মো. নুর উদ্দিন মোল্লা (৭০) ও চট্টগ্রাম জেলার চাঁন্দগাঁও থানার ঢালিপাড়া গ্রামের আবদুল বাতেন (৫০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী মালবাহী কাভার্ডভ্যান ও ঢাকাগামী ইউনিক কোম্পানীর যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

বাসের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের আগে সড়ক মেরামতের কাজ চলমান থাকায় কুমিল্লার গুণবতী অংশে ইউটার্ণে রাস্তার পূর্বপার্শ্বে যান চলাচল বন্ধ করে দেওয়ায়, ফের লেনের দুই লেনে গাড়ি চলাচল করলে মোহাম্মদআলী বাজার সংলগ্ন, দুলামিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের এই দুর্ঘটনা ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, (আরএমও) আসিফ উদ্ দৌলা জানান, আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য, চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন বর্তমানে ফেনীতে চিকিৎসাধীন রয়েছেন।বাকীদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লেখক