ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কিচক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২ নং কিচক ইউনিয়ন বিএনপির কমিটির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাব্বিন হোসেনকে সাময়িক ভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম।পরে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কিচক আন্তঃজেলা ট্রাক শ্রমিক অফিসে ওই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিছুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাব্বিন হোসেনকে কিচক ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ,কিচক বন্দর যুবদল সভাপতি মোঃ রাফিউল ইসলাম (রাফি),কিচক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক রিজু আহমেদ,ছাত্রনেতা জাকির,শাহিন, রাব্বি,মাসকুরুল আলম সাদ্দাম সহ আরো অনেক।

লেখক