ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডিমলায় জাল দলিল, সীল মোহরসহ জালিয়াতি চত্রুের দুই সদস্য আটক

সঞ্জয় দাস ,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়ন থেকে নকল দেশি বিদেশি স্ট্যাম্প বিক্রয়কারী চক্রের দুইজনকে আটক করেছে ডিমলা পুলিশ।

শুক্রবার(১১ই নভেম্বর) ডিমলা থানার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তারা আটক হন। আটককৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় ১২/২৬২,ধারা-৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ পেনাল কোড ধারায় মামলা রুজু হয়।

আটকৃতরা হলেন, সরদার হাট গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম (৫২) এবং উত্তর তিতপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে ভূট্টু (৫০)।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, ডিমলা উপজেলাসহ অন্যান্য এলাকায় কিছু লোক বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নকল সিলমোহর ও ভারত-পাকিস্তানী আমলের স্ট্যাম্প বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশি ১৬৫ টি সিলমোহর এবং ভারত ও পাকিস্তানের রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, জাল দলিল ও নকল স্ট্যাম্প জালিয়াত চক্রের আটক দুইজনসহ অন্যান্য মামলায় আরও চারজনকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লেখক