ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শেরপুরের ঝিনাইগাতীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্ধোধন

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি- ঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে । ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সপ্তাহ উদ্ধোধন করা হয় ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,কে,এম ফজলুল হক।প্রধান অতিথি প্রথমে জাতীয় ও ডিফেন্স পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তোলন শেষে তাকে সালাম প্রদর্শন করেন ঝিনাইগাতী ফায়ার সার্ভিস চৌকসের একটি দল ।

দূর্ঘটনা- দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও শুভ উদ্ধোধন ঘোষণা করেন, স্থানীয় সংসদ প্রকৌশলী এ,কে,এম ফজলুল হক । আরো বক্তব্য রাখেনসহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান প্রমুখ ।

সভাপতি উপজেলার ইউএনও ফারুক আল মাসুদ প্রাকৃতিক দূর্যোগের সময় ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে বক্তব্য রাখেন ।

লেখক