ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ফুটপাত দখল করে ব্যবসা করায় বগুড়ায় ব্যবসায়ীকে জরিমানা

মাজেদুল ইসলাম ঃ

আইন অমান্য করে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলের অভিযোগে বগুড়ায় ৪ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
প্রায় ৪ ঘন্টাব্যাপী শহরের জিরো পয়েন্ট সাতমাথা, সার্কিট হাউজ রোড, ইয়াকুবিয়া মোড়, ফতেহ আলী বাজার, কাঁঠালতলা, থানা রোড এবং পিটিআই মোড়ে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান চলে। এতে সহযোগিতা করে বগুড়া পৌরসভার পরিদর্শক শাহ আলী, জেলা পুলিশ এবং বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, আইন অমান্য করে কিছু ব্যবসায়ী অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলো। যা পথচারী ও সাধারণ যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে। মঙ্গলবার সন্ধ্যা থেকে চলা অভিযানে এসব দখল উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

লেখক