ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ১৩২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১৩,২০০জন কৃষকের মাঝে বিনা মুল্যে সরিষা, পেয়াজ,মুগ সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
গত বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ কার্যক্রমের উদ্ধোধন ও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা‘ ১ ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না’ র্শীষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিয়াল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: বাহাউদ্দিন সেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন , কৃষক প্রতিনিধি মো: রমজান আলী খান সহ প্রমুখ।

লেখক