ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার লিফলেট বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া বাজারে জনসচেতনতা মুলক ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
২০-১১-২২ রবিবার বিকাল ৫টায় ডুমুরিয়া বাজারে ১লা ডিসেম্বর নিসচা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী, ক্রেতা, জনসাধারণের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য সর্দার বাদশা,গাজী সোহেল আহমেদ, আলিমুল ইসলাম,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, সৌমিত দাস, তারক দাস, বাজার ব্যবসায়ী মোঃ মাহমুদুল হাসান, মোল্লা মনিরুল ইসলাম, আক্তার বিশ্বাস প্রমুখ।

লেখক