ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্কুল ভবনের খবর নাই অথচ EMIS কোড

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর পুবাইলে মারুকা ৪২ নং ওয়ার্ডে মারুকা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল নামে একটি কিন্ডারগার্টেন স্কুলের ২০২২ সাল চলমান অবস্থায় ২০২৩ সালে স্থাপিত লেখা সাইনবোর্ড নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ সাইনবোর্ডে দেখা যায় ই এম আই এস কোড ৩০৭০১১৩২৪ যা মারুকা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল নামে একটি আইডি থেকে ফেসবুকে ভাইরালও করা হয়। ২০২৩ সালের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার আগে অর্থাৎ ২০২২ সাল শেষ না হতেই সরকার অনুমোদিত ই এম আই এস কোড পাওয়ার বিষয়টি খুবই আশ্চর্যজনক। এ ব্যাপারে বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধানশিক্ষক শান্ত বলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার শারমিন শাহী পর পর দুই বার বিদ্যালয়টি সরজমিনে পরিদর্শনে আসেন এবং স্কুল করার অনুমতি ও ই এম আই এস কোড দিয়েছেন। বিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রম যেখানে শুরুই হয় নি সেখান কিভাবে তারা ই এম আই এস কোড নম্বর পেল এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শারমিন শাহীর সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন সদুত্তর পাওয়া যায় নি।

লেখক