ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে কেন্দ্রীয় দলিল লেখক মাদ্রাসার শিক্ষকের বিদায় সংবর্ধনা

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার ইফতেদিয়া শাখার সহকারী শিক্ষক আশরাফ আলী চাকুরী হতে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ নভেম্বর সকালে মাদ্রাসার সভাপতি আবুহেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হাসান।

বক্তব্য রাখেন আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার, সহসভাপতি উপজেলা আ’লীগ ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিব সরদার, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি সভাপতি জারজিজার রহমান, সুপার আলাউদ্দিন সিরাজী, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

পরে বিদায়ী শিক্ষকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এসময় কান্নার রোল পরে যায়।

লেখক