ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। সোমবার( ২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম, সম্রাট হোসেন, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি,কৃষি অফিসার কাওছার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সরকারের বিভিন্ন দফতর, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক- সামাজিক ও শুশিল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠন প্রমুখ অংশগ্রহণ করেন।
দিবসের কর্মসূচিতে রয়েছে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল সারে আটটায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের খেলা-ধুলা, সকাল এগারোটায় জাতির স‚র্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা, সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

লেখক