ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে যুবদল নেতা বাবলু হত্যা মামলার রায়ে, ২ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে জেলা যুবদলের সাবেক আহবায়ক এস এম শামসুল আলম ওরফে বাবলু হত্যা মামলায় দুইজনের ফাঁসি, পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে এই রায় দেওয়া হয়।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সরকারি কৌঁশুলি (পিপি) উজির আলী শেখ। ২০১২ সালের ২৩ আগষ্ট দিবাগত রাতে (রাত ১২.২০ মিনিট) এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
শামসুল আলম পেশায় ঠিকাদার রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য ছিলেন।  তাঁর বাড়ি রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর। তাঁর বাবার নাম আবদুল হামিদ।
ফাঁসির দন্ডপ্রাপ্ত দুইজন হলেন মামলার প্রধান আসামী মীর এনাম আলী ওরফে বাচ্চু (৫৫) ও বেড়াডাঙ্গার সানোয়ার রহমান জকি (৪২)। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পাঁচজন হলেন বিনোদপুর লোকসেড এলাকার ইয়াকুব মিয়া (৪৩), বেড়াডাঙ্গার ফরহাদ হোসেন বাপ্পী (৪১), কালুখালী উপজেলার হোগলাডাঙ্গীর রশিদ বিশ্বাস (২৮), বেড়াডাঙ্গার শাহিন (৪০) ও বিনোদপুরের রানা মিয়া (৩১)। এছাড়া চারজনকে খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন, বিনোদপুরের খাইরুল ভূইয়া (৩৬), উজ্জ্বল (৩৫), আরিফ মন্ডল (৩০) ও আরিফ ওরফে আরিফ কুলি (৩৮)।
মামলার বাদী সহিদুল ইসলাম বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আমাদের ভাইকে হারিয়েছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করা হোক।রাজবাড়ী কোর্টের (পিপি) উজির আলী শেখ বলেন, মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দুইজন দোষ স্বীকার করে জবানবন্দী দেয়। ১৯জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজন ম্যাজিস্ট্রেট। আশা করবো, এই রায় পরবর্তীতে মানুষকে এধরণের কাজ থেকে বিরত রাখতে সহায়তা করবে

লেখক