ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে তিন ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার তিন ইউপিতে চেয়ারম্যান পদে একটিতেও নৌকা মার্কার প্রার্থীরা জয়লাভ করতে পারেনাই। তিন ইউপিতেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

২৮ নভেম্বর/২২ ইং সোমবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে, ভোট গণনা শুরু হয়। রাত ১০ টার দিকে সাদুল্লাপুর উপজেলা হলরুম থেকে বেসরকারি ভাবে তিনটি ইউনিয়ন পরিষদের ফলাফল ঘোষণা করা হয়। এতে বনগ্রাম ইউনিয়নে (আনারস), জামালপুর ইউনিয়নে (ঘোড়া) ও কামারপাড়া ইউনিয়নে (টেবিল ফ্যান) প্রতীকের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ফজলুল কাউয়ুম হুদার প্রাপ্ত ভোট ৬৬৯৮ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোকলেছুর রহমানের প্রাপ্ত ভোট ৩৮০২ । বনগ্রাম ইউনিয়নে বিজয়ী আনারস প্রতীক।

জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল) ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ৯২৫৮ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজা আনারস প্রতীকের প্রাপ্ত ভোট ৮৫০৫ । জামালপুরে বিজয়ী ঘোড়া প্রতীক।

কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয়টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ আর এম মাহফুজার রহমান টেবিল ফ্যান প্রতীকের প্রাপ্ত ভোট ৩৬০৫ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম ঘোড়া প্রতীকের প্রাপ্ত ভোট ৩৩৯০ । কামারপাড়া ইউনিয়নে বিজয়ী টেবিল ফ্যান প্রতীক।

সাদুল্লাপুর উপজেলাশ তিনটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান।
তিনটি ইউনিয়ন পরিষদে ২৯ কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো ৬৮ হাজার ২ শত ৪৮ জন।

উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার তিন ইউপিতে ১৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে বনগ্রামে ৪ জন, জামালপুরে ২ জন ও কামারপাড়ায় ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

লেখক