ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পাঁচুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসান, সম্পাদক কালাম পুনঃ নির্বাচিত

নওগাঁ জেলা প্রতিনিধি:

পাঁচুপুর ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে সভাপতি আবুল হাসান সম্পাদক আবুল কালাম আজাদ পুনঃ নির্বাচিত।
মঙ্গলবার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উদ্বোধনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,আজিজুর রহমান পলাশ, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন মন্ডল, যুগ্ন সম্পাদক আফছার আলী, নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, নাজমুল হক নাদিম, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,সহপ্রচার সম্পাদক মাকসুদুর রহমান রুবেল, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপসহ আ’লীগ পরিবারের সদস্যবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে ডেলিগেট ও কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আবুল হাসানকে সভাপতি আবুল কালাম আজাদকে সাধারন সম্পাদক , আব্দুর রশিদকে যুগ্ন সাধারন সম্পাদক, রনজিতকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রাজ্জাককে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী।

লেখক