ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজাবাড়ীতে ছাত্র ইউনিয়নের সাইকেল র‍্যালী ও লাল কার্ড প্রদর্শন করে

রাজবাড়ী ঃ
রাজবাড়ীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু , কোচিং বাণিজ্য বন্ধের দাবী ও শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি, পরিক্ষা ও বেতন ফি বৃদ্ধির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর ) দুপুর ১২ টায় রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে । এসময় তারা রাজবাড়ী রেলগেইট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করে । সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওসার আহম্মেদ রিপন ,সহ সভাপতি মনজয় সরকার ,সাংগঠনিক সম্পাদক সোহনুর রহমান, শহর শাখার আহবায়ক উৎসব চক্রবর্তী ,যুগ্ন আহবায়ক অর্নিকা দাস প্রমুখ । এসময় সংগঠনের অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
সমাবেশ শেষে এক হাতে কাগজের তৈরি লাল কার্ড নিয়ে সাইকেল র‌্যালী শুরু হয় । এসময় কোচিং বাণিজ্য বন্ধ কর , পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু কর , শিক্ষা উপকরণের দাম কমাও , স্কুলের বেতন ফি কমাতে হবে , শিক্ষা কোন পণ্য নয়-শিক্ষা আমার অধিকার ইত্যাদি স্লোগান লেখা প্লাকার্ড সাইকেলে প্রদর্শন করা হয় । এছারা নেতাকর্মীরা র‌্যালীতে জাতীয় ও দলীয় পতাকা প্রদর্শন করে । র‌্যালীটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্তর থেকে শুরু করে পুলিশ সুপারের কার্যালয় ,রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পান্না চত্তর হয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় ।

লেখক