ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ওষুধ কিনতে গিয়ে ব্যাটারি চালিত অটোবাইকের ধাক্কায় জালিম উদ্দিন মুন্সী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের বালারছিড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালিম উদ্দিন মুন্সী ওই ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের মৃত ধনি উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে জালিম উদ্দিন মুন্সী স্থানীয় বালারছিড়া বাজার থেকে ওষুধ কিনতে যায়। ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত দ্রুতগামী একটি অটোবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে জালিম উদ্দিনের মৃত্যু হয়।

রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হুদা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় জালিম উদ্দিন নামের এক বৃদ্ধ আহত হয়। পরে রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।’

লেখক