মামুন আহমেদঃ
নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটরা গ্রামের আকন্দপাড়ায় অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানের আয়োজন করেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মিলেনিয়াম একাডেমির পরিচালক মোঃ মেহেদী হাসান।অত্র সংবর্ধনা অনুষ্ঠানে মিলেনিয়াম একাডেমি হতে এবছরের অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদানে অভিনন্দনসুচক ক্রেস্ট বিতরন করা হয়।উল্লেখ্য এই প্রাইভেট সেন্টার হতে মোট ১৬জন শিক্ষার্থী এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করেন শতভাগ পাসসহ মোট ৭জন জিপিএ-৫(৪জন গোল্ডেন প্লাস)পায়।শিক্ষার্থীদের এরুপ সাফল্যের স্বীকৃতি এবং তাদের উৎসাহিতকরণে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানিয়েছেন মিলেনিয়াম একাডেমির পরিচালক মোঃ মেহেদী হাসান।অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(চলতি দায়িত্বে), সহকারি শিক্ষক বাংলা মোঃ আব্দুল লতিফ, সহ ভাটরা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় গুনীজনরা এবং মুরব্বিরা। অনান্যদের মধ্যে অভিভাবকরা অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে বলেন এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সব এলাকার প্রাইভেট বা কোচিং সেন্টারে হওয়া উচিত।
এমন উদ্যোগী অনুষ্ঠানের আয়োজনে গ্রামবাসী অত্যন্ত গর্বিত।