ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী ঃ

এ্যাড হাবিবুর রহমান বাচ্চু সভাপতি, মোকছেদুর রহমান মমিন সাধারণ সম্পাদক।

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩রা ডিসেম্বর শনিবার সকালে রাজবাড়ী পৌর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মমিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৩ আসনের এমপি নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, জাতীয় পার্টির যুগ্ম দপ্তর  সম্পাদক সমরেশ মণ্ডল মানিক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আসমা আক্তার রুমী, তাছলিমা আক্তার রুমা, মনোয়ার-ই-খোদা মন্টি, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, জাতীয় ছাত্রসমাজ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রুহুল আমিন গাজী বিল্পব, জাতীয় যুব সংহতি রাজবাড়ীর সভাপতি আসাদুল হক মিলন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোঃ মুজিবুল হক চুন্নু সভাপতি, সাধারণ সম্পাদক নাম ঘোষণা করেন।

লেখক