ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক ৭ জন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজাসহ আটক সাত জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে মঙ্গলবার বিকেলে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মধুগুড়নই গ্রামের বাসিন্দা আকাশ প্রামানিক, একই গ্রামের মাহবুর রহমান ও তৌহিদ প্রামানিক এবং বান্দাইখাড়া গ্রামের মাসুদ রানা, পাঁচুপুর গ্রামের নয়ন চন্দ্র পাল, বগুড়ার আদমদীঘি উপজেলার কেল্লাপাড়া গ্রামের নবীয়্যুত ইসলাম ও একই উপজেলার ছাতনী গ্রামের সাজ্জাদ।

জানা যায়, উপজেলার মধুগুড়নই গ্রামের আকাশ প্রামানিক একই গ্রামের মাহবুর রহমান ও তৌহিদ প্রামানিককে বেওলা গ্রাম সংলগ্ন স্থান থেকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পাশাপাশি একই স্থান থেকে উপজেলার পাঁচুপুর গ্রামের নয়ন চন্দ্র পালকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া, বান্দাইখাড়া গ্রামের মাসুদ রানাকে ওই গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অপরদিকে, বগুড়ার আদমদীঘি উপজেলার কেল্লাপাড়া গ্রামের নবীয়্যুত ইসলাম ও একই উপজেলার ছাতনী গ্রামের সাজ্জাদকে উপজেলার সাহাগোলা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে এক কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ সাত জনকে আটক করা হয়। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

লেখক