ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে তিনটি ফার্মেসী জরিমানা করেছে ভোক্তাঅধিকার

রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার বানিহন ইউনিয়নের তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন সংস্থার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন রাজবাড়ী সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন, সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অলোক কুমার।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যবসা তিনটি হলো মেসার্স রায় ফার্মেসী, মেসার্স ভাই ভাই ফার্মেসী ও রঘুনাথ ফার্মেসী। প্রতিশ্রুতি ওষুধ পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অভিযোগে মেসার্স রায় ফার্মেসী ও মেসার্স ভাই ভাই ফার্মেসী দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রঘুনাথ ফার্মেসীকে প্রতিশ্রুত ওষুধ যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অভিযোগে দ্ইু হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে।

লেখক