ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নীলফামারীতে সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি’র বার্ষিক সাধারণ সভা

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শারমিন আক্তার।
এতে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি ও উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার বক্তব্য দেন।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সমবায় কর্মকর্তা নারায়ন কুমার রায়ের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি ব্যবস্থাপক সুব্রত টুডু।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির সমবায় কর্মকর্তা নারায়ন কুমার রায় বলেন, এবার নিয়ে নয়বার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতির।

লেখক