ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

সুন্দরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানকরা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আ’লীগ সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা আ’লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান সফিউল আলম, ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম, বীরমুক্তিযোদ্ধা
এমদাদুল হক বাবলু, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ। পরে এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষ থেকে আর্থিক ও আ’লীগ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীর পক্ষ থেকে কম্বল বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়।

লেখক