ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির জেলা সদরে মহান বিজয় দিবসে বিএনপির বিশাল বর্ণাঢ্য র‍্যালি

সংবাদদাতা রবিউল হোসেন জিহাদ খাগড়াছড়ি,

আজ ১৬ ই ডিসেম্বর ২০২২ইং রোজ শুক্রবার সকাল না হতেই শুরু হয় খাগড়াছড়িতে বিজয় দিবসের হাওয়া।এই হাওয়া সকল দলের,সকল মতের, এ খুশি আমার আপনার সকলের।
সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) খাগড়াছড়ি জেলার উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি।
আওয়ামী লীগের র‍্যালি শেষ হওয়ার কিছুক্ষণ পরেই র‍্যালি শুরু করে বিএনপি।তার আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীরা এসে জেলা কার্যালয়ে অবস্থান নেয়।তারপর জাতীয় পতাকা হাতে র‍্যালি শুরু করে, প্রথমে জিয়াউর রহমানের ভাষ্কর্যে পুষ্পার্পন করে।তারপর তাদের বিশাল র‍্যালি চেঙ্গী স্কয়ার সংলগ্ন শহীদ মিনারে গিয়ে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি পুষ্পার্পন করে দলটি ও তার সহযোগী অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ শ্রমিক দলসহ বাকি দলগুলো।
শহীদ মিনারে পুষ্পার্পন শেষে তারা শান্তিপূর্ণভাবে তাদের আজকের প্রোগ্রামটি শেষ করে।

লেখক