ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙামাটিতে মাদক কারবারি সেই রুবেল ইয়াবাসহ গ্রেফতার

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

রাঙামাটি কোতয়ালিতে অবশেষে কুখ্যাত মাদক কারবারি রুবেল (২৮) ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।

শনিবার সকালে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের অভিযানে তাকে আসামবস্তি এলাকা হতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এগারো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে নতুন আরও একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদক ব্যবসায়ী রুবেল শহরের রিজার্ভ বাজার এলাকার কবির আহম্মদের ছেলে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন জানিয়েছেন, মাদক কারবারি রুবেলের বিরুদ্ধে ৯টি মাদক মামলা সহ সর্বমোট ১২ টি মামলা এবং ২টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এদিকে সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী নুরুল হোসেন নুরুকে শহরের ভেদভেদি এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক