রাজবাড়ী মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে বিজয় দিবসের আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি সালমা চৌধুরী রুমা, সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ-সভাপতি সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক সফিকুল আজম মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোঃ শফিকুল মোর্শেদ আরুজ, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কঙ্কন, সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্নি, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,সাবেক জিএস এ্যাড আশরাফুল হাসান আশা প্রমূখ। সহ সকল অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।