ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজী সোহেল আহমেদ,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের উদ‍্যােগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল্লাহ। প্রকল্পের লক্ষ্যে ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্যদেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন প্রকল্পের ডিওয়াই এম শিখা রানী।সংলাপে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক তপতি রাণী, সাংবাদিক আবদুল লতিফ মোড়ল, এস,রফিকুল ইসলাম, মাহাবুর রহমান, গাজী আবদুল কুদ্দুস, সুব্রত কুমার ফৌজদার, সুজিত মল্লিক, শেখ আবদুস সালাম ও খান আরিফুজ্জামান নয়ন।আরো উপস্হিত ছিলেন মোঃ খুররম হোসেন, আফজাল হোসেন শেখ,শিক্ষার্থী রাব্বি ইসলাম, বিপুল বিশ্বাস, ববিতা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ভাল কাজের স্বিকৃতি সরুপ ৫ জন যুবকে পুরস্কৃর প্রদান করা হয়।

লেখক