রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে একটি ইটভাটাকে গুড়িয়ে দেওয়াসহ নয়টি ইটভাটাকে ৩৭ লাখ টাকা টাকা জরিমানা করেছে ফরিদপুর পরিবেশ বিষয়ক অধিপ্তর। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নের এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট নওরিন হক। এসময় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করে র্যাব ও ফায়ার সার্ভিসের একটি দল।
পরিবেশ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোট ১০টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এসব ইটভাটার মধ্যে জামালপুরের আয়নাল হকের এমএইচডি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবুর স্টেশন এলাকায় রনি বিকস ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের সুøইচ গেট এলাকায় মোফাজ্জেল হোসেনের টিএমবি বিকস-১ ও মো. টিটুর টিএমবি বিকস-২ নামে ইটভাটা তিনটিকে পাঁচ লাখ টাকা করে মোট মোট লাখ টাকা জরিমানা করা হয়। জেএমবি ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এমএফবি ইটভাটা, আরএনবি ইটভাটা, আরএসবি ইটভাটা, আরকেবি ইটভাটা ও এএমবি ইটভাটা চারটিকে চার লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ইটভাটাগুলো সরকারি নিয়ম অমান্য করে ইটভাটা পরিচালনা করে আসছিলো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করার অপরাধে একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া অপর নয়টি ইটভাটাকে ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হবে।