ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বড়লেখায় শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় জাহেদ আহমদ (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাচ্ছেন না স্বজনরা। এই ঘটনায় ওই শিক্ষার্থীর মামা আব্দুল বাছিদ গত ১৮ ডিসেম্বর বড়লেখা থানায় জিডি (নং-৮২১) করেছেন। জাহেদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোহাম্মদ জুনেদের ছেলে। সে চলতি বছরে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, জাহেদ আহমদ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে নানা বাড়িতে থাকে। মাঝেমধ্যে সে তার বাড়িতে যায়। গত শনিবার (১৭ ডিসেম্বর) রাত আটটার দিকে শাহবাজপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সবস্থানে খুঁজেও তাকে পাননি। জিডিতে উল্লেখ করা হয়েছে, তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, নাক, মুখ ও গলা লম্বা, চুল কালো।

জাহেদের মামা আব্দুল বাছিদ জানান, জাহেদ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে আমাদের (নানা) বাড়িতে থাকে। সে চলতি বছরে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। তার পৈতৃক বাড়িতেও মাঝেমধ্যে যাওয়া-আসা করে। গত ১৭ ডিসেম্বর রাত আটটার দিকে শাহবাজপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আর ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খুঁজেও তাকে মেলেনি।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মাসুক মিয়া বৃহস্পতিবার রাত আটটায় বলেন, জাহেদ আহমদ নামে এক কিশোর নিখোঁজের ঘটনায় তার মামা থানায় জিডি করেছেন। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

লেখক