ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজাপুর থানা পুলিশের অভিযানে ব্যাংক কর্মকর্তা সহ সাত জুয়াড়ি গ্রেপ্তার

পার্থ বেপারী, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তা আল মামুনসহ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকাল তিনটায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মোঃ মাকিদ খানের বসত ঘরে জুয়া খেলার আসর চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

এসময় পুলিশ তাদের কাছ নগদ ৭৫ হাজার টাকা ও জুয়া খেলার সরজ্ঞাম জব্দ করেছে। ব্যাংক কর্মকর্তা আল মামুন কাউখালি উপজেলার শিয়ালকাঠি গ্রামের মোঃ বেলায়েত আকনের ছেলে ও পূবালী ব্যাংক বরিশাল শাখার ক্যাশিয়ার পদে কর্মরত রয়েছে বলে জানাগেছে।

লেখক