ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সুন্দরগঞ্জে খৃস্টানদের বড়দিন পালিত

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ

প্রার্থনা, ধর্মীয় সঙ্গীতসহ নানা আয়াজনের মধ্য দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি চার্চে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
গত রবিবার সকালে উপজেলার বামনডাঙ্গায় প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্ট, ইভানজেলিক‍্যাল রিভাইবেল চার্চ এবং ব‍্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া বিশ্বের শা‌ন্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, শিশু ও অতিথিদের বিভিন্ন উপহার দেওয়াসহ খৃস্ট সংগীতের আয়োজন করা হয় চার্চগুলোতে।প্রাইম ইভানজেলিস্টিক চার্চ ট্রাস্টে বড়দিনের আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক‍্য পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি রনজিৎ বকসি সূর্য, গাইবান্ধা সদর উপজেলার সাধারণ সম্পাদক রঞ্জন সাহা, বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি সংগ্রাম সিং, শিশু উন্নয়ন সংস্থা শিউসের সভাপতি ড.শফিউল ইসলাম ভূঁইয়া, পাস্টর নুরুল নওফেল, মিজু আহম্মেদ পলাশ, সাইফুল, নয়ন সরকার, প্রমূখ।
বক্তব্যে ইভানজেলিক‍্যাল রিভাইবেল চার্চের পালক সাইফুল বলেন, ডিসেম্বরের ২৫ তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, এই তারিখে মাতা মেরির গর্ভে প্রবেশ করেন প্রভু যিশু। সেই
দিনটিকে স্মরনীয় করে রাখতে উদযাপিত হয় শুভ বড়দিন।ব‍্যাপ্টিষ্ট চার্চের পাস্টর নয়ন সরকার বলেন, পাপ থেকে পরিত্রাণের জন্য এবং অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টের বাণী ‘ধনী-গরিবে কোনো ভেদাভেদ থাকবে না। মানুষে মানুষে মিলন, শান্তি যেন স্থাপিত হয় গোটা বিশ্বে। এমন প্রত্যাশা থাকবে এবারের বড়দিনে।

লেখক