ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে নিরাপদ সবজি( বিটরুট) চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) পেইস প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প নিরাপদ সবজি (বিটরুট) চাষ প্রদর্শীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষ্মীপুর এলাকায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল(ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসন্তপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, ফরিদপুর এসডিসির সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর মোঃ জহুরুল ইসলাম, মোঃ রাজু আহম্মেদ, দেবাশীষ সরকার, নিরাপদ সবজি বিটরুট চাষী মোঃ আজগর আলী প্রামানিক সহ প্রমুখ।

লেখক